স্টাফ রিপোর্টার : দিনাজপুরের বিরামপুর শহরে ভাড়াটিয়া নারীকে ধর্ষনের মামলার আসামি বাড়িওয়ালা হুমায়ুনকে র্যাব-৫ এর সহায়তায় রাজশাহী থেকে গ্রেফতার করে পুলিশ মঙ্গলবার (৩ মার্চ) দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।
বিরামপুর থানার মামলার তদন্ত কর্মকর্তা এস.আই দুলু মিয়া জানান, বিরামপুর শহরের প্রফেসরপাড়া মহল্লার মৃত: ফজলুর রহমানের ছেলে হুমায়ুন কবীর (৪৩) তার বাড়ির ভাড়াটিয়া ৪০ বছর বয়সী এক নারীকে জোর পূর্বক ধর্ষন করে পালিয়ে যান। এঘটনায় ঐ নারী বাদী হয়ে চলতি বছরের ৭ জানুয়ারি হুমায়ুনের বিরুদ্ধে বিরামপুর থানায় মামলা করেন। দীর্ঘ প্রায় পৌনে ২ মাস আত্মগোপনে থাকা হুমায়ুনকে র্যার-৫ এর সহায়তায় সোমবার রাজশাহী থেকে গ্রেফতার করে পুলিশ।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার (৩ মার্চ) দিনাজপুর পুলিশ কোর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠিয়েছেন।