👁 460 Views

বিরামপুরের দেশমা বাজারে স্থানীয় ২ বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন !

বিশেষ প্রতিনিধি :

বিরামপুরের দেশমা বাজারকে  চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম ও সন্ত্রাসমুক্ত করার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। বিরামপুরের বিনাইল ইউনিয়নের ১নং ও ২নং ওয়ার্ডের সাধারণ জনগণ এটি আয়োজন করেন।

আজ সন্ধ্যা ৬ টায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বিএনপির স্থানীয় নেতা মকলেছ ও আজিজুল হোসেনের বিরুদ্ধে শ্লোগান ও চাদাবাজীর দায়ে তাদের শাস্তির দাবী জানান , আন্দোলনকারীরা। সমাবেশ থেকে অভিযুক্তদের কুশপুত্তলিকা দাহ করা হয়।

সমাবেশে ইউপি সদস্য জুয়েল রানা সহ স্থানীয়রা বক্তব্য রাখেন।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *