👁 286 Views

বিরামপুরের কেডিসি রোডে মাদক প্রতিরোধে মহিলারা জোটবদ্ধ : এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবী দেখা গেলেই প্রতিরোধের ঘোষনা

বিশেষ প্রতিনিধি :

বিরামপুরের কেডিসি রোডে মাদক প্রতিরোধে মহিলা জোটবদ্ধ হয়েছে। এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবী দেখা গেলেই প্রতিরোধের ঘোষনা দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকায় সমাবেশ ও মিছিল করেছে। মহিলাদের নিয়ে গঠিত কেডিসি রোডে মাদক প্রতিরোধ কমিটির সভাপতি লুনা লায়লার সভাপতিত্বে সমাবেশটি সঞ্চলনা করেন সহসভাপতি রিক্তা বানু । মাদক বিরোধী নারী নেতৃবৃন্দ জানিয়েছেন এলাকার মাদক ব্যবসায়ীদের নাম প্রশাসন সহ স্থানীয় ও জাতীয় নেতৃবৃন্দদের দিয়েছেন।

সমাবেশের প্রধান অতিথি পৌর বিএনপির সাধারন সম্পাদক রেজাউল করিম রেজু বলেন, এলাকার নারীরা সংগঠিত হয়ে কেডিসি রোডে মাদক প্রতিরোধে গঠন করে মাদক এলাকার মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের আগাম সর্তক করতে সমাবেশ ও মিছিলের উদ্যোগটি প্রশংনীয়। মাদককের সাথে যুক্ত কতিপয় অসাধু পুলিশ কর্মকর্তা ও সদস্যদের তালিকা করে সংশ্লিষ্ট দপ্তর ও প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে, সমাজকল্যান-মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা: এজেডএম জাহিদ হোসেন মন্ত্রীর মাধ্যমে। তিনি আরো বলেন , প্রধানমন্ত্রী তারেক রহমান এরং সমাজকল্যান-মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা: এজেডএম জাহিদ হোসেন নির্দেশিত বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখতে মাদক নিমূল করতে সকলেই কাজ করছে। আগামীতে পাড়ায়, পাড়ায় প্রতিরোধ কমিটি গঠন করে মাদক নিমূল হবে।

মাদক প্রবন এলাকায় মাদক ব্যবসায়ীর সাথে থানা পুলিশের এক কর্মকর্তার অন্তরঙ্গতার বিষয়টি দেখে তাৎক্ষনিক  জোরালো প্রতিবাদ করায় স্থানীয় জনগন পৌর বিএনপির সাধারন সম্পাদক রেজাউল করিম রেজুকে ধন্যবাদ ও সহব্যাথী  হওয়ায় কৃতজ্ঞতা জানান।

সমাবেশে কেডিসি রোডে মাদক প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক রেশমা খাতুন সহ অন্যান্য বক্তরা বলেন, মাদক প্রতিরোধে পৌর বিএনপির সাধারন সম্পাদক রেজাউল করিম রেজুর মত সাহসী নেতা থাকলে এলাকা মাদকমুক্ত হবেই। তবেই – প্রধানমন্ত্রী তারেক রহমান এরং সমাজকল্যান-মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা: এজেডএম জাহিদ হোসেন এমপি এবং রাষ্ট্রের আকাংখা মাদকমুক্ত দেশ হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদক ব্যবসায়ীর সাথে পুলিশ কর্মকর্তার সখ্যতার সময় পৌর বিএনপির সাধারন সম্পাদক রেজাউল করিম রেজুর প্রতি পুলিশ কর্মকর্তার দাপুটে দৃশ্যটি সামাজিক মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। এঘটনায় প্রশংসায় ভাসছে পৌর বিএনপির সাধারন সম্পাদক রেজাউল করিম রেজু; সমালোচনা হচ্ছে পুলিশ কর্মকর্তা রাকিবুলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *