👁 460 Views

দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বিশেষ প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর উপজেলা পরিষদের সামনে টিএন্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, অজ্ঞাত একটি ট্রাক মোটরসাইকেলে থাকা দুই আরোহীকে চাপা দিয়ে চলে যায়। এসময় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নিহতরা হলেন ঘোড়াঘাট থানার শালিকাদহ গ্রামের তহিদুল ইসলামের পুত্র ইজারুল ইসলাম রাব্বি (২৬) ও  একই গ্রামের মিজানুর রহমানের পুত্র সজীব হাসান(২৫)।

বিরামপুর থানার অফিসার ইনচাজ (ওসি) সাইফুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করে জানান,  মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *