এলজিইডির অর্থায়নে দিনাজপুরের বিরামপুরে শিয়ালা হতে পলাশবাড়ী রাস্তার সংস্কার কাজ নিম্ন মানের হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ইউপি চেয়ারম্যান সহ স্থানীয়রা। আজ বিকেলে রাস্তাটির সরজমিন দেখতে গেলে এমনই অভিযোগ করেন তারা।
স্থানীয় দিওড় ইউপি চেয়ারম্যান আ: মালেক মন্ডল বলেন, রাস্তার কাজ এতটায় খারাপ হয়েছে কোথাও কোথাও পিচ উঠে যাচ্ছে।
কাজটির তদারকী কর্মকর্তা উপজেলা প্রকৌশলী দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মনতাজুর রহমান সংস্কার কাজের সময় উপস্থিত থাকতে না পারলেও কাজের মান সঠিক হয়েছে বলে জানান।
উপজেলা প্রকৌশলী আতাউর রহমান জানিয়েছেন, কাজের মান পরিক্ষা করে বিল দেওয়া হবে।
এদিকে উপজেলা প্রকৌশলী আতাউর রহমানের এক প্রশ্নের জবাবে ইউনুছ আলী নামের এক ঠিকাদার বলেন, কাজ সঠিক হয়েছে।
নিম্নমানের রাস্তা সংস্কারের কারনে ইতোমধ্যে রাস্তায় চলাচলের সময় অনেক অটোবাইক উল্টায়ে যাচ্ছে। সকল অনিয়ম রোধে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন কঠোর হবেন, এমনটায় প্রত্যাশা জনগনের।