👁 421 Views

কাহারোলে ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন মামলার ৯ জন গ্রেফতার

রোস্তম আলী ,কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের কাহারোল উপজেলায় ওয়ারেন্ট ভুক্ত ৬ জন, মাদক মামলায় ১জন ও মোবাইল কোর্টে ২ জন সহ ৯ জন আসামিকে গ্রেফতার করে কাহারোল থানা পুলিশ। রবিবার ১৪ জুন ২০২৬ গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালত ও জেলা কারাগারে প্রেরণ করেন।
আটককৃতরা হলেন কাহারোল উপজেলার কান্তনগর গ্রামের আফসার আলীর ছেলে মো.মিজানুর রহমান (৩৮),দিনাজপুর কোতোয়ালীর গোপালগঞ্জ মোল্লা পাড়া গ্রামের মো.রেজাউল করিমের ছেলে মো.আল ইমরান (২৬),দ্বীপনগর গ্রামের মো.জলিলের ছেলে হাবিবুর রহমান (২৮),গোপালপুর গ্রামের পতিরাম রায়ের ছেলে প্রেমরায় (২৮),একই গ্রামের মৃত-খগেন্দ্র নাথ রায়ের ছেলে মহেশ রায় (৩২), অনিল রায়ের ছেলে পতিরাম রায় (৬০),মহেশপুর গ্রামের মো.শফিক উদ্দিনের ছেলে মহিদুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী আঁখি আক্তার(৩০),সুন্দইল গ্রামের খোকনের ছেলে শরিফুল ইসলাম(৩৫) সহ মোট ৯ জন আসামিকে গ্রেপ্তার করার পর পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালত ও জেলা কারাগারে প্রেরণ করা হয়।

কাহারোল থানার অফিসার ইনচার্জ মো.সেলিমুর রহমান সেলিম নিশ্চিত করে জানান, ৯ জন আসামিকে গ্রেপ্তার করে আজ বিজ্ঞ আদালত ও জেলা কারাগারে পাঠানো হয়েছে।এদের মধ্যে ৬ জন বিভিন্ন সাজার ওয়ারেন্ট ভুক্ত আসামি রয়েছে। এই গ্রেফতার অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে তিনি আমাদের প্রতিনিধিকে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *