👁 441 Views

কাহারোলে মোবাইল কোর্ট পরিচালনায় ২ পাম্পে জরিমানা আদায়

​রোস্তম আলী কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোল উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে ২ পাম্পে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন কাহারোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ। অভিযানে দিনাজপুরের জেলা বিএসটিআই এর প্রতিনিধি এসময় উপস্থিত ছিলেন।

রবিবার ১৭ মে ২০২৬ পরিচালিত এই অভিযানে কাহারোল উপজেলাধীন মেসার্স কাহারোল ফিলিং স্টেশনে ওজন ও পরিমাপ সঠিক না থাকায় দায়িত্বরত ম্যানেজার মোঃ আব্দুল হাই (৪৫) কে পনের হাজার টাকা ও মেসার্স আসমা লতিফা ফিলিং স্টেশনের ক্যালিব্রেশন সার্টিফিকেট নবায়ন না থাকায় দায়িত্বরত ম্যানেজার নারায়ণ অধিকারী (৪২) কে পাঁচ হাজার টাকা আর্থিক জরিমানা এবং উভয় পাম্পে পরবর্তীতে আইন লঙ্ঘন না করার কঠোর সতর্ক বার্তা প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ইসতিয়াক আহমেদ।

এ সময় স্থানীয় থানা পুলিশের সহায়তায় এই মোবাইল কোর্ট পরিচালনায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *