
মোরশেদ মানিক :
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা: এজেডএম জাহিদ হোসেন এমপি নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থদের সহায়তার উদ্যোগ নিয়েছেন। মন্ত্রীর নির্দেশনায় ২১ এপ্রিল থেকে ক্ষতিগ্রস্থ বাড়ি-ঘর পরিদর্শন করে ক্ষয়ক্ষতি লিপিবদ্ধ করছেন নবাবগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক (ভার:) ইকবাল হোসেন। স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে মন্ত্রীর প্রতিনিধি ইকবাল হোসেন প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করেন।
