প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ৩:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ৮:৫৭ এ.এম
দিনাজপুরের নবাবগঞ্জে ঝড় ও শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থদের সহায়তার উদ্যোগ : মন্ত্রী ডাক্তার জাহিদ হোসেন এমপির

মোরশেদ মানিক :
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা: এজেডএম জাহিদ হোসেন এমপি নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থদের সহায়তার উদ্যোগ নিয়েছেন। মন্ত্রীর নির্দেশনায় ২১ এপ্রিল থেকে ক্ষতিগ্রস্থ বাড়ি-ঘর পরিদর্শন করে ক্ষয়ক্ষতি লিপিবদ্ধ করছেন নবাবগঞ্জ উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক (ভার:) ইকবাল হোসেন। স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে মন্ত্রীর প্রতিনিধি ইকবাল হোসেন প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করেন।

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক(ভার:) ইকবাল হোসেন বলেন, মন্ত্রীর নির্দেশনায় সশরীরে ক্ষতিগ্রস্থ ঘর-বাড়ী পর্যালোচনা করে ক্ষয়ক্ষতির বিষয়টি স্থানীয় এমপি- সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার জাহিদ হোসেনকে পাঠিয়েছেন। দ্রুত সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্থ জনগণ সহায়তা পাবেন।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.