
মোরশেদ মানিক :
শিশুদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলা করতে হবে। পড়াশুনা করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদেরও সচেতন হতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলে বের হয়ে, শিক্ষার্থীরা পড়াশুনা ফাকি দিয়ে পার্কে গিয়ে সময় নষ্ট না করে। সেদিকে অভিভাবকদের শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রাখতে হবে অভিভাবকদের। সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শুধুমাত্র প্রশাসন বা শিক্ষা প্রতিষ্ঠানের উুপর ভরসা না করে , সন্ধ্যায় পর শিশুরা বাড়ী ফিরে পড়াশুনা করছে কি না সেটাও অভিভাবকদের খেয়াল রাখতে হবে। শিশুরা যে ধর্মের হোক, সকাল বেলা ধর্মীয় শিক্ষার মাধ্যমে নৈতিক শিক্ষা পায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। মন্ত্রী আরও বলেন, জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার মানুষের সেবায় নিয়োজিত রয়েছে। সব সমস্যা সমাধানে সরকার কাজ করে যাচ্ছে। প্রতিমাসে কোন না কোন ভাবে আমরা সাধ্যমত চেষ্টা করছি। আপনাদের চাহিদা অনেক কিন্তু আমরা সাধ্যমত আপনাদের কল্যানে নিয়োজিত রয়েছি। আমরা এমন একটি সামাজিক বন্ধন তৈরী করতে চাই, যেখানে একে অপরের সহযোগি হবে। মাদক সহ অন্যায়কারীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। যেকোন অনিয়ম দেখলে বিএনপি নেতৃবৃন্দকেও জানাবেন এবং প্রশাসনকে জানাবেন। সামাজিক বিশৃঙ্খলা রোধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় বিরামপুর উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে সমাজকল্যান এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা: জাহিদ হোসেন এ সব কথা বলেন। এসময় সমতলে বসবাসরত শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও বাইকেল প্রদান, নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন,কৃষি প্রনোদনার আওতায় সরিষা বীজ ও রাসয়নিক সার বিতরন ও জব ফেয়ার-২০২৬ নির্বাচিত ২০০ জনকে নিয়োগ পত্র প্রদান করেন।
বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার তানজিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল। বক্তব্য রাখেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, জেলা সহ-সভাপতিদ্বয় আতিকুর রহমান রাজা ও তোছাদ্দেক হোসেন তোছা, উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুন, ফৌর বিএনপির সাধারন সম্পাদক রেজাউল করিম রেজু ও অন্যান্যরা।
অনুষ্ঠানে বিরামপুর থানার ওসি আ: রাজ্জাক, এসি ল্যান্ড মিজ নাজিয়া নওরীন, সরকারী কর্মকর্তা, বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি বৃন্দ, সুধি বৃন্দ ও উপকারভোগীগন উপস্থিত ছিলেন।
