👁 230 Views

২৯ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, নেশাজাতীয় ইনজেকশন, ইস্কফ সিরাপ এবং বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ

স্টাফ রিপোর্টার :

দিনাজপুর সীমান্ত এলাকায় পৃথক চারটি অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, নেশাজাতীয় ইনজেকশন, ইস্কফ সিরাপ এবং বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৫ আগস্ট) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার (৪ আগস্ট) থেকে বুধবার (৫ আগস্ট) পর্যন্ত ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীন কাটলা বিশেষ ক্যাম্প, বিরামপুর বিশেষ ক্যাম্প, দাইনুর বিওপি ও খানপুর বিওপি পৃথক চারটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বাংলাদেশের অভ্যন্তর থেকে ৫ হাজার ৪০টি ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৬৪০টি ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন, ৫০ বোতল ইস্কফ সিরাপ এবং ৬১৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, জব্দ করা এসব মাদক ও চোরাচালানি পণ্যের আনুমানিক মূল্য ৬ লাখ ১১ হাজার ৭৫০ টাকা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলবে। এ ধরনের অভিযানের মাধ্যমে মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *