বিএনপি সরকার ক্ষমতায় এসেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তাবায়ন শুরু করেছে বলে উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, মাত্র ২৬ দিন হল বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। ইতোমধ্যে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি লোন সুদসহ মৌকুফ করা হয়েছে। ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের উদ্ভোধন করা হয়েছে। এখন সরকারের একমাত্র লক্ষ্য ৩১ দফা দ্রুত বাস্তবায়ন করা। শনিবার বিকেলে হাকিমপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অসহায় ও প্রতিন্ধিদের মাঝে অনুদান ও হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, সমাজের অসহায় গরীবদের অর্থিকভাবে স্বাবলম্বী করতে সরকারী ভাবে যাকাত আদায় করতে হবে। ইসলাম সাম্যের ধর্ম। অনেক অর্থ বিত্তের মাঝে গরিবের হক আছে। সেই হক আদায় হলে দারিদ্রতার হার কমে যাবে। সরকারী ভাবে ৫শ’/হাজার টাকা সহায়তা করলে সুবিধাভোগীরা তেমন উপকৃত হয়না। তাই আগামীতে সরকারীভাবে যাকাত আদায় করে অর্থিক অনুদানের পরিমাণ বাড়ানো হবে। ফ্যামিলি কার্ড নিয়ে মন্তী বলেন, পর্যায়ক্রমে সকলে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কাউকে কার্ডের জন্য কোন দলীয় নেতা, জনপ্রতিনিধি কিংবা সরকারী অফিসে দৌড়াতে হবেনা। প্রত্যেকের কাছে ফ্যামিলি কার্ড পৌছে দেয়া হবে।
হাকিমপুর ইউএনও অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ময়নুল হক, হাকিমপুর থানা সিনিয়র সার্কেল পুলিশ সুপার আ ন ম নিয়ামত উল্যাহ, ওসি জাকির হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার মাসুদ রানা ও আব্দুল আউয়াল ।
পরে ৯ জন দুস্থ অসহায়ের মাঝে আর্থিক অনুদানের চেক ও তিনজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ করেন। শেষে হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে যোগ দেন।