
মোরশেদ মানিক :
দিনাজপুরের ঘোড়াঘাটে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় অসহায় ও দুস্থ ব্যক্তিদের মাঝে গবাদি পশু বিতরণ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭ টায় ৩ নং সিংড়া ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ গবাদি পশু বিতরণ অনুষ্ঠান হয়েছে । উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। এ সময় মন্ত্রীর সহধর্মীনি ডা.শরিফা করিম স্বর্ণা এবং ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা রঞ্জু উপস্থিত ছিলেন।
