👁 344 Views

দিনাজপুর থেকে দেশের খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রোস্তম আলী,কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি:
মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুরের কাহারোল বলরামপুর সাহাপাড়া খাল পরিদর্শনে দেশের খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার ১৩ মার্চ দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে দেশের ৫৩টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী সোমবার উপজেলার বলরামপুর সাহাপাড়া থেকে তাঁর এ কর্মসূচি উদ্বোধন করার কথা রয়েছে বলে গণমাধ্যমকর্মীদের জানান।

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুরের সংসদ সদস্য মনজুরুল ইসলাম, সাদিক রিয়াজ ও সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পাউবোর উত্তরাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সরফরাজ বান্দাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে খাল পুনঃখনন কর্মসূচি নেওয়া হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে খনন করা অনেক খাল এখন পলি পরে ভরাট হয়ে গেছে। এসব খাল পুনঃখননের মাধ্যমে সেচব্যবস্থা উন্নয়ন, মাছ চাষ, হাঁস পালনসহ খালনির্ভর অর্থনীতি শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

জাহিদ হোসেন জানান, সাহাপাড়ার প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই খাল খননের ফলে প্রায় সাড়ে তিন লাখ মানুষ উপকৃত হবেন। এতে অতিরিক্ত বন্যা থেকে সুরক্ষা মিলবে এবং শুষ্ক মৌসুমে সেচের সুবিধা পাওয়া যাবে।

পানিসম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসির সমন্বয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে জানিয়ে জাহিদ হোসেন বলেন, শুধু খনন নয়, খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। খাল খননে কৃষি উৎপাদন বাড়বে এবং স্থানীয় মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে।

প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে মন্ত্রী জানান, সবকিছু ঠিক থাকলে ১৬ মার্চ তিনি আকাশপথে সৈয়দপুরে পৌঁছাবেন। সেখান থেকে দিনাজপুরের কাহারোল বলরামপুর সাহাপাড়ায় গিয়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং একটি সমাবেশে বক্তব্য দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *