👁 413 Views

দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের উদ্যোগে হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা প্রদান

জিন্নাত হোসেন, বিশেষ প্রতিনিধি :
দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের উদ্যোগে জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ (চিরিররবন্দর- খানসামা) সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়াকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে।
দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ (চিরিররবন্দর-খানসামা) সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানান কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন ছাত্তার ও কেয়ার নার্সিং কলেজের সচিব মো. শাহজাহান আলী।
এ সময় উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক ও কেয়ার নার্সিং কলেজের গভর্নিং বডির অন্যতম সদস্য এ কে এম আজাদ, জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ও কেয়ার নার্সিং কলেজের গভর্নিং বডির সদস্য মো. আবু তাহের আবু, যুগ্ম সম্পাদক ডাঃ মো. জিয়াউল হক, জিয়া হার্ট ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ও কেয়ার নার্সিং কলেজের গভর্নিং বডির সদস্য মো. আনোয়ারুল কবির, কার্যনির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি আলহাজ্ব মো. আবু বকর সিদ্দিকসহ জিয়া হার্ট ফাউন্ডেশন ও জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান সমূহের নেতৃবৃন্দসহ কেয়ার নার্সিং কলেজের শিক্ষক- শিক্ষার্থীসহ প্রতিষ্ঠানের কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ। ##

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *