স্টাফ রিপোর্টার :শিক্ষক কর্মচারী ঐক্যজোট ও বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) বিরামপুর শাখার উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ মঙ্গলবার বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে পবিত্র রমজানের ফজিলত, ভাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনকে শিক্ষকদের মধ্যে সুদৃঢ করতে সংগঠন ২টি এমন উদ্যোগ নেন।
শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বিরামপুর শাখার সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে ও তাজমিনুর রহমান মোল্লার সঞ্চালনায় বিকেল ৪টায় আলোচনা সভা হয়েছে। এতে অতিথি বক্তা ছিলেন; জেলা বিএনপির সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মনজুর এলাহী রুবেল , সহ-সভাপতি দবিরুল ইসলাম, বিরামপুর সরকারী কলেজের অধ্যক্ষ (ভার:) অদ্বৈত্য কুমার, দিনাজপুর সরকারী কলেজের অধ্যাপক আশিষ কুমার, দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরামের আহবায়ক মোরশেদ মানিক, জিয়া পরিষদের বিরামপুর শাখার আহবায়ক খায়রুল বাশার ও সদস্য সচিব সৈয়দ তহিদুল আলম।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ; বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি আব্দুর রহিম, বাংলাদেশ শিক্ষক সমিতি(বাশিস) দিনাজপুর জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম, সহ-সভাপতিদ্বয় আজিজার রহমান ও আরমান হোসেন, কমচারী ঐক্য জোটের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক গোলাম মোস্তফা।
দীঘ্য আলোচনায় স্থানীয় শিক্ষক নেতৃবৃন্দর মধ্যে অংশ নেন; বাংলাদেশ শিক্ষক সমিতি(বাশিস) বিরামপুর শাখার আহবায়ক মেহেদী মাসুদ রুবেল, সদস্য সচিব আলতাফ হোসেন, যুগ্ম –আহবায়ক যথাক্রমে মিজানুর রহমান, আফছার আলী সরকার, মোকলেছার রহমান ও মুক্তার হোসেন, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক গোলজার রহমান,শিক্ষক কর্মচারী ঐক্যজোটের জেলা শাখার নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম।
সভায় বক্তরা বলেন; প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্থানীয় জাতীয় সংসদ সদস্য – মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন শিক্ষক বান্ধব। তারা আশাবাদ ব্যক্ত করেন, দ্রুত সময়ের মধ্যে শিক্ষকদের চাকুরী জাতীয়করন সহ সকল সমস্যার সমাধান করবেন তারা। বক্তারা আরও বলেন , শিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন একজন পেশাদার শিক্ষক হওয়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে শিক্ষা ও শিক্ষকদের মানউন্নয়ন এবং অথনৈতিক নিরাপত্তার প্রয়াস অব্যাহত রেখেছেন, এর সুফল জাতি দেখতে পাবে। শিক্ষক নেতৃবৃন্দ শিক্ষার মান উন্নয়নে তাদের প্রচেষ্টা আরও বৃদ্ধি করার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে ইফতারের পূর্বে বিশেষ দোয়া পরিচালনা করেন পাউষগাড়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মামুনুর রশিদ।