👁 138 Views

আগামীকাল সরকারী সফরে দিনাজপুরের নবাবগঞ্জে আসছেন মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি

মোরশেদ মানিক : 
দিনাজপুর-৬ আসনের এমপি, সমাজকল্যান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী আবু জাফর মো: জাহিদ হোসেন ৯ মার্চ মঙ্গলবার দিনাজপুরের নবাবগঞ্জে সফর করবেন। সিনিয়র সহকারী সচিব মো: আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানা গেছে।
সমাজকল্যান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো: জাহিদ হোসেন ১০ মার্চ বিকেল ৪টা ৩০ মিনিটে নবাবগঞ্জ উপজেলার ১নং জয়পুর ইউনিয়নের উপকারভোগীমাঝে “ফ্যামেলী কার্ড” বিতরন কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠান যোগে দিবেন। এ উপলক্ষে বেলঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছেন নবাবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার জিল্লুর রহমান।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *