Skip to content
👁 348 Views
মোরশেদ মানিক : প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রচারণায় দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা . এ জে এম জাহিদ হোসেন এমপি আজ দিনাজপুরের নবাবগঞ্জে ৪ উপজেলার সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে গনমাধ্যমকর্মীদের এ কথা জানান।
তিনি বলেন , সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলট পর্ব চালু করতে যাচ্ছে। এ কর্মসূচির মূল লক্ষ্য পর্যায়ক্রমে দুই কোটি পরিবারকে মাসিক নগদ সহায়তার আওতায় আনা।
তিনি আরও বলেন , ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ মার্চ আনুষ্ঠানিকভাবে চার মাসের পাইলট প্রকল্প উদ্বোধন করবেন ১৪টি উপজেলায়। সেখানে অন্তত পাঁচ সদস্যের এই পরিবারগুলো প্রতি মাসে ২ ,৫০০ টাকা সরাসরি মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। ’
পাইলট প্রকল্প চলাকালে ৬ ,৫০০ পরিবার এ কর্মসূচির আওতায় আসবে , যা ধাপে ধাপে সারা দেশে সম্প্রসারিত হবে।
তিনি আরো বলেন , ‘যদি পুরোপুরি বাস্তবায়ন করা যায় , তবে এ কর্মসূচির মাসিক ব্যয় হবে প্রায় ৫ হাজার কোটি টাকা এবং বার্ষিক ব্যয় হবে প্রায় ৬০ হাজার কোটি টাকা। ’
📸 Photo Card Generate
প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি
www.positivebdnews24.com
Post navigation