
মোরশেদ মানিক : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সংসদীয় আসনের ৪ উপজেলার সরকারী কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় করেছেন মহিলা ও শিশু এবং সমাজকল্যান মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা সভাকক্ষে এই মতবিনিময় সভাটি হয়েছে ।
সভায় শতভাগ রাস্তা নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও ফ্যামিলি কার্ড সংক্রান্ত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে, জানিয়েছেন সভার সভাপতি ইউএনও জিল্লুর রহমান।
আলোচনা সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। সভায় এলাকার অবকাঠামো উন্নয়ন, জনগণের সুবিধা বৃদ্ধি এবং সরকারি সেবাগুলো আরও সহজলভ্য করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। বিশেষ করে রাস্তা উন্নয়ন ও ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন হলে সাধারণ মানুষ উপকৃত হবে।
সভা শেষে সংশ্লিষ্টরা উন্নয়ন কার্যক্রম দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।