👁 230 Views

বিরামপুরে ”আলোর ঠিকানার” সীমান্তে সহমর্মিতার ঈদ খাদ্যসামগ্রী বিতরণ

নূর মোহাম্মদ অন্তর, বিশেষ প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন আলোর ঠিকানা এর উদ‍্যোগে সীমান্তে সহর্মিতার ঈদ খাদ‍্যসামগ্রী হিসেবে গরীব ও দুস্থ‍্যদের মাঝে সেমাই, চিনি, গুডা দুধ, কিচমিচ ও বাদাম বিতরণ করা হয়েছে। এসময় “আলোর ঠিকানা” এর পক্ষ থেকে একটি অসহায় পরিবারের দুইজন শিশুর পরিবারের কাছে এক মাসের খাদ্যসামগ্রী চাল, ডাল, আলু, তেলসহ রান্না সামগ্রী তুলে দেওয়া হয়েছে।

“মানবতার সেবায়, আমরা সবাই”এই শ্লোগানকে সামনে রেখে আলোর ঠিকানা এর আয়োজনে সীমান্তে সহর্মিতার ঈদ উদযাপনকে সামনে রেখে বুধবার (২৫ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৫টায় উপজেলার কাটলা মেধাবিকাশ স্কুল চত্বরে আলোর ঠিকানা এর সভাপতি নূরে আলম সিদ্দিকী নূর ও সাধারণ সম্পাদক মুহিবুল ইসলাম সংগঠনের অন্যান্য সদস্যদের নিয়ে গরীব, দুস্থ ও অসহায় মানুষের হাতে চিনি, সেমাই ও দুধ তুলে দেন।

এসময় উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল আউয়াল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রোকনুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ এনামুল হোক চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার বিপুল কুমার, উপজেলা বরেন্দ্র অফিসার সহকারী প্রকৌশলী রফিকূল ইসলাম, উপজেলা শিক্ষা প্রকৌশলী অফিসার মোঃ নূরুদ্দীন, ২নং কাটলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যার ফাইমা খাতুন, মেধাবিকাশ স্কুলের অধ্যক্ষ মোঃ মাহাবুব রহমান, বিরামপুর আইডিয়াল স্কুল এ্যন্ড কলেজের অধ্যক্ষ মাহাবুর রহমান, সাংবাদিক নূর মোহাম্মদ অন্তর প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোর ঠিকানা কাটলাহাট, বিরামপুর, দিনাজপুর আয়োজিত সীমান্তে সহমতর্মিতার ঈদ খাদ্যসামগ্রী বিতরণ শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন কাটলা হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ মাগরিব বিন আফাজ।

 

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *