👁 655 Views

নবাবগঞ্জ উপজেলা বিএনপি নেতা ইকবালের অপতৎপরতা কি চলবেই !

মোরশেদ মানিক : দিনাজপুরের নবাবগঞ্জে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে আপন ভাতিজা বউকে ধর্ষনের চেষ্ঠা অভিযোগ নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক ইকবাল হোসেনের বিরুদ্ধে। বিষয়টি বনোফুল নামে একটি ফেইজবুক আইডি থেকে ভাইরাল হয়েছে। এ বিষয়ে আলোচিত ইকবাল হোসেন গনমাধ্যম কর্মীদের জানান, এ ধরনের কোন ঘটনা ঘটেনি। ফেইজবুক আইডির বিষয়ে তিনি আইনগত ব্যবস্থা নিবেন। এদিকে কয়েকজনএলাকাবাসী জানান নিশ্বাপলাশবাড়ী গ্রামের সাবেক এমািপ আজিজুল হক চৌধূরীর বাড়ীর পাশে এক বাড়ীতে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক ইকবাল হোসেন ২৩ ফেব্রুয়ারী দুপুরে প্রবেশ করে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে আপন ভাতিজা বউকে ধর্ষনের চেষ্ঠা করে। বিষয়টি নিরহ গ্রামবাসী অবগত হলেও অভিযুক্ত প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। গ্রামবাসী নিশ্চিত করেছেন অভিযোগের সত্যতা শতকরা ৯৫ ভাগ, তবে প্রভাবশালী ৫ ভাগ বিষয়টি ধামাচাপা দিচ্ছে।
একাধিক বিএনপির নেতা-কর্মী অভিযোগ করেছেন ২৪ এর ৫ আগস্টের পর ইকবাল হোসেন ক্ষমতার অপব্যবহার করেই চলেছে। তার নিজ শিক্ষা প্রতিষ্ঠান পলাশবাড়ী হাইস্কুলের প্রধান শিক্ষককেও লাঞ্চিত করার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে।
বিএনপির একাধিক সূত্রে জানা গেছে ইকবাল হোসেনের দলের পরিচয়ে অপতৎপরতার বিষয়টি রুখতে মানবিক এমপি , নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যান মন্ত্রী বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনকে অবহিত করেছেন। সাংবাদিকদের কুটক্তিকারী ইকবাল হোসেনের বিষয়ে দলীয় কি পদক্ষেপ নেয়া হতে পারে, জানতে চাইলে বিএনপির সংসদীয় আসন-৬ এর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুস সাত্তার মিলন জানান আগামী দলীয় সভায় বিষয়টি এজেন্ডায় আসবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *