শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে: সমাজকল্যান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা: জাহিদ হোসেন

মোরশেদ মানিক :

শিক্ষার্থীদের জন্য আধুনিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে। দাউদপুর ডিগ্রি কলেজে নতুন ভবনটি মানসম্মত শিক্ষার প্রসারে ভূমিকা রাখবে। ২ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ডিগ্রি কলেজে শিক্ষার্থী ও অভিভাবকের নিয়ে মতবিনিময় সমাবেশে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা এজেডএম জাহিদ  হোসেন এসব কথা বলেন। সমাজকল্যাণ মন্ত্রীর সহধর্মিণী ডাঃ শরিফা করিম স্বর্ণা, মন্ত্রীর সহকারী একান্ত সচিব ডা: জাভেদ হোসেন, ব্যক্তিগত কর্মকর্তা গোলাম মোস্তফা রঞ্জু সফরসঙ্গী হয়ে উপস্থিত ছিলেন।

কলেজটির অধ্যক্ষ মো. বেলাল হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও সেচ ভবনের উপ-প্রধান প্রকৌশলী মাহাবুব আলম ডাবলু , উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মোকবুলার রহমান গোর্কী।

এ সময় শিক্ষক- কর্মচারী, শিক্ষার্থী,অভিভাবকবৃন্দ, দলীয় নেতা-কর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাজকল্যাণ মন্ত্রী ডা: জাহিদ হোসেন বক্তব্যে  মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধ করতে সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন। তিনি অভিভাবকদের  উদেশ্যে বলেন আপনার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে এবং কখন বাড়ি আসতেছে সবসময় নজর রাখবেন।

ছবির ক্যাপশন: শুক্রবার সন্ধ্যায় নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ডিগ্রি কলেজে সমাবেশে সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা:  এ জেড এম জাহিদ হোসেন এমপি , মন্ত্রীর সহধর্মিণী ডাঃ শরিফা করিম স্বর্ণা, কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও সেচ ভবনের উপ-প্রধান প্রকৌশলী মাহাবুব আলম ডাবলু সহ অন্যান্যরা  ।