”ফ্যামেলি কার্ডের জন্য কারো কাছে যেতে হবে না : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. জাহিদ হোসেন

 মোরশেদ মানিক :

”ফ্যামেলি কার্ডের জন্য কারো কাছে যেতে হবে না সময় হলে সবার ঘরে ঘরে পৌঁছে যাবে।”নবাবগঞ্জের শালখুরিয়া ইউনিয়ন বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা এজেড জাহিদ হোসেন  এ কথা বলেন। তিনি গুজব প্রতিরোধে বিএনপির সকল নেতা-কর্মীকে ঐক্যবন্ধ থাকার আহ্বান জানান। তিনি আরো জানান চিকিৎসা সেবা উন্নতকরণ, রাস্তাঘাট উন্নয়ন, বেকার সমস্যা নিরসন, দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, মসজিদ, মন্দির,গীর্জায় অনুদান প্রদান হচ্ছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শুক্রবার  (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শালখুরিয়া ইউনিয়নের তিখুর মাঠে ৪ নং শালখুরিয়া ইউনিয়ন বিএনপির আয়োজিত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাবেক নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. মোকবুলার রহমান গোর্কীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মন্ত্রীর সহকারী একান্ত সচিব ডা: মো: জাভেদ হোসেন, ব্যক্তিগত কর্মকর্তা হলেন গোলাম মোস্তফা রঞ্জু, জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন।

এ সময় দিনাজপুর জেলা বিএনপির সদস্য মো.আবু তাহের ক্বারী,দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মো. নজরুল ইসলাম ফতেহ সহ বিএনপি ও অংগ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্ত্রী ডা: জাহিদ হোসেন এমপি মতবিনিময় সভায় শালখুরিয়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের মুখে বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সমাধানের আশ্বাস দেন।

মতবিনিময় শেষে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন তিখুর মাঠের পশ্চিম পাশে নিজ হাতে ২টি বৃক্ষরোপণ করেন।