👁 117 Views

হিলি স্থলবন্দরের ফোরলেন সড়কের কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা জাহিদ হোসেন

স্টাফ রিপোর্টার : 

দিনাজপুরের হিলি স্থলবন্দর সড়কের ফোরলেনে উন্নীতকরণ কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা এজেডএম জাহিদ হোসেন।

রবিবার বেলা ৩ টায় হিলি চারমাথা মোড়ে হিলি সীমান্তে জিরো পয়েন্ট থেকে মহিলা কলেজ ও চারমাথা থেকে ঘোড়াঘাট মহাসড়কের ৪ লেনে রাস্তার কাজের উদ্বোধন করেন তিনি।

রাস্তার কাজ দ্রুত শেষ হলে, হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানি সহ সকল পরিবহনের গতিশীল বাড়বে বলে মনে করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বর মাসে সাড়ে ৩৩ কোটি টাকা ব্যয়ে হিলি স্থলবন্দরের সোয়া দুই কিলোমিটার ফোরলেন সড়কের কাজ শুরু হলেও ভূমিঅধিগ্রহণ জটিলতায় তা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। বর্তমান সরকার আমলে জটিলতা কাটিয়ে আজ থেকে কাজ শুরু হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *