👁 104 Views

নবাবগঞ্জ উপজেলায় বিভিন্ন সহায়তা বিতরণ করেছেন সমাজকল্যান মন্ত্রী ডা: জাহিদ হোসেন

মোরশেদ মানিক  : 

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন শুক্রবার  নবাবগঞ্জ উপজেলায় কয়েকটি কর্মচীতে অংশ নেন। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির বরাদ্দ থেকে দিনাজপুরের নবাবগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেন।

সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদারের সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি সভাপতি তরিকুল ইসলাম, সাধারন সম্পাদক ইকবাল হোসেন সহ অংগ সংগঠনের নেতা-কর্মীগন, উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, উপকারভোগী সহ,  অনেকে উপস্থিত ছিলেন।

মন্ত্রী ডা: জাহিদ বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে লড়াই যে সংগ্রাম গত ১৭ বছর চলেছে ২৪শে জুলাই আগস্ট হয়েছে সেটাকে আমরা অব্যাহত রাখি এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সবাই আমাদের কথাবার্তা আচরণ ভাব ভঙ্গি প্রত্যেকটা জিনিস গণতান্ত্রিক করি তাহলেই দেখবেন দেশ আগামী দিনে গণতন্ত্র থাকলে আপনিও ভালো থাকবেন আমিও ভালো থাকবো দেশের মানুষ ভালো থাকবে।

সর্বোপরি বাংলাদেশ ভালো থাকে সেই আহ্বান জানিয়ে বাংলাদেশ যাতে ভালো থাকে স্বৈরাচারের যাতে কোন অবস্থাতেই কোন অবস্থাতে পুনর্বাসনের কোন সুযোগ সৃষ্টি না হয় সেই দিকে সবাইকে সতর্ক দৃষ্টি রাখার আহবান জানিয়েছেন।

এর আগে তিনি উপজেলা পরিষদ  চত্বরে বৃক্ষ মেলার শুভ  উদ্বোধন করেন এবং বৃক্ষরোপন করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *