
মোরশেদ মানিক :
৩০ ও ৩১ জুলাই ২ দিনের সরকারী সফরে দিনাজপুর–৬ আসনের নবাবগঞ্জ ও বিরামপুর ও উপজেলার বিভিন্ন প্রোগ্রামে অংশ নিবেন সমাজকল্যান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা: জাহিদ হোসেন।
মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) ড. মো: মাহমুদুল হক জানিয়েছেন মন্ত্রীর এই সরকারী সফরে তাঁর সহধর্মিণী ডা. শরীফা করিম স্বর্ণা ও ব্যক্তিগত কর্মকর্তা গোলাম মোস্তফা রঞ্জু সফরসঙ্গী হয়ে আসছেন।
মন্ত্রী মহোদয় ১জুলাই বিকেল ৪:৪৫ মিনিটে দিনাজপুর জেলা প্রশাসন ও উপ–পরিচালক সমাজসেবা দপ্তরের আয়োজনে অনুষ্ঠানে অংশ নিবেন। নবাবগঞ্জ উপজেলায় সন্ধ্যা ৬:২০ এবং বিরামপুর উপজেলায় সন্ধ্যা ৭:১৫ পৃথক দুটি অনুষ্ঠানে অংশ নিবেন।
… …
নবাবগঞ্জ : ৩০ জুলাই রাত্রি ৯টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে নবাবগঞ্জ এর উদ্দেশ্যে রওনা। রাত্রি সাড়ে ১০টায় নিজ বাসভবনে উপস্থিতি ও রাত্রি যাপন।
৩১ জুলাই সকাল ১০টায় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর শুভ উদ্বোধন করবেন। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কাযালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা বরাদ্ধ হতে উপজেলার ক্ষুদ্র নৃ:জনগোষ্ঠী উপকার ভোগীদের মাঝে সেলাই মেশিন এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরন করেন।
বিরামপুর : বিকেল ৩টায় মহিলাদের মাঝে সেলাই মেশিন এবং স্থানীয় দু:স্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরন করবেন।
