স্টাফ রিপোর্টার :
বিজুল দারুল হুদা কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস ডক্টর এনামুল হকের জৈষ্ঠ্য পুত্র আতিকুল হক এমবিবিএস ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি রংপুর মেডিকেল কলেজ থেকে ২০২৫ সালে অনুষ্ঠিত ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
তাঁর সফলতার জন্য তিনি মহান আল্লাহর রহমত, সম্মানিত শিক্ষকদের ও পিতা-মাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মানবিক চিকিৎসক হিসেবে দেশ ও জাতির কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে তিনি সকলের দোআ কামনা করেন।
অনুভূতি প্রকাশ করে মুহাদ্দিস ডক্টর এনামুল হক বলেন, মহান আল্লাহর খাস মেহেরবানী ও শিক্ষকদের নিবিড় তত্বাবধানে আমাদের প্রথম পুত্র এখন ডা. আতিকুল হক। আল্লাহ তাআলা তাঁকে মানবিক চিকিৎসক হিসেবে কবুল করুন।
উল্লেখ্য যে, মুহাদ্দিস ডক্টর এনামুল হকের পুত্রবধূ দিনাজপুর মেডিকেল কলেজে ফাইনাল বর্ষে এবং মেয়ে দিনাজপুর মেডিকেল কলেজে প্রথম বর্ষে অধ্যয়নরত।#