👁 227 Views

নারীদের স্বাবলম্বী করতেই আপনাদের মন্ত্রী নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন: সমাজকল্যাণ মন্ত্রীর সহধর্মিনী ডাঃ শরিফা করিম স্বর্ণা

মোরশেদ মানিক :

কৃষি ক্ষেত্রে সঠিক পরিকল্পনার আলোকে  উন্নত  প্রশিক্ষণের মাধ্যমে সমাজের অবহেলিত নারীদের কর্মমুখী করে গড়ে তোলার প্রত্যয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  বিকেলে বিরামপুর উপজেলা সভাকক্ষে দিনাজপুর জেলা বিএডিসির সেচ বিভাগের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের সহধর্মিনী ডাঃ শরিফা করিম স্বর্ণা । তিনি উপস্থিত নারীদের আশ্বস্ত করে  বলেন, নারীদের স্বাবলম্বী করতেই আপনাদের মন্ত্রী মহোদয় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএডিসি (সেচ)এর উপ-প্রধান প্রকৌশলী মাহাবুব আলম ডাবলু বিশেষ অতিথির বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিয়া সফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু সহ অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *