👁 397 Views

মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষণ অনুষ্ঠিত 

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৬ নং খাউলিয়া ইউনিয়নের পশরবুনিয়া গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি-পিসিআরসিবি(ফেইজ-২) প্রকল্পের উদ্যোগে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড, জার্মন এর অর্থায়নে বৃহস্পতিবার বেলা ১১ টায় পশরবুনিয়া গ্রামের মো.খলিলুর রহমানের বাড়িতে ওই গ্রামের ১৭ জন নারী পুরুষকে কেঁচো সার উৎপাদন এর উপর প্রশিক্ষন প্রদান করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন সিএসও নেটওয়ার্ক সাধারণ সম্পাদক ফজলুল হক খোকন, বিমল চন্দ্র রায়,তাসলিমা বেগম, হেপি অক্তার। প্রশিক্ষণ সঞ্চালনায় ছিলেন সিসিডিবি ফিল্ড ফেসিলেটেটর স্নিগ্ধা পাল।

“জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরী” কেঁচো সার উৎপাদন বিষয়ে গ্রুপ সংযোগকারীদের হাতে-কলমে প্রশিক্ষনের মাধ্যে উদ্যোক্তা গঠনের লক্ষে এ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *