👁 234 Views

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

ঢাকা : প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের সংসদীয় সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় সংসদ ভবনে ৬ জুন শনিবার বিকেল সাড়ে ৩টায় সভা শুরু হয়ে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত চলে। সভা পরিচালনা করেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি তথ্য জানান।

সভায় স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরকারদলীয় সংসদ সদস্যদের সভায় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আলোচনায় অংশ নেন সরকারদলীয় মন্ত্রী সংসদ সদস্যরা।

সভায় সমাপনী বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী সংসদ নেতা তারেক রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *