ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এমপি এবং তার সহধর্মিণী ডা. শরীফা করিম স্বর্ণা। নির্বাচনি এলাকাসহ সব মুসলমানের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।
পবিত্র ঈদুল আজহা উদ্যাপন উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তারা বলেন, পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এটি শুধু পশু কোরবানির আনুষ্ঠানিকতা নয়, বরং ত্যাগ, আত্মসমর্পণ, মানবতা, সাম্য ও সামাজিক দায়বদ্ধতার এক মহিমান্বিত শিক্ষা।
প্রতি বছর জিলহজ মাসের ১০ তারিখে মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পশু কোরবানি করে থাকেন। কিন্তু কোরবানির প্রকৃত তাৎপর্য কেবল পশু জবাইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর গভীরে রয়েছে আত্মশুদ্ধি, মানবিক মূল্যবোধের বিকাশ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক মহান বার্তা।
মন্ত্রী দম্পতি আরও বলেন- ঈদুল আজহার মূল ইতিহাস জড়িয়ে আছে হযরত ইব্রাহিম (আ.) ও তাঁর পুত্র হযরত ইসমাইল (আ.)-এর অনন্য ত্যাগের সঙ্গে। মহান আল্লাহর নির্দেশে নিজের সবচেয়ে প্রিয় বস্তু, অর্থাৎ পুত্রকে কোরবানি করার কঠিন পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন হযরত ইব্রাহিম (আ.)।
ডা: জাহিদ হোসেন ও ডা. শরীফা করিম স্বর্ণা এক বার্তায় পবিত্র ঈদ-উল-আজহা সংসদীয় এলাকা দিনাজপুর-৬ আসনের জনগনসহ দেশবাসীর জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন। তাঁরা সবাইকে আবারও পবিত্র ঈদের শুভেচ্ছা।