👁 257 Views

দিনাজপুরের হিলিতে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

স্টাফ রিপোর্টার :

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্য বাস্তবায়নে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

১৯ মে ঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের পরেই দিনাজপুরের হাকিমপুর উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন হয় হাকিমপুর উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা তানজিলা খাতুন ফিতা কেটে কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাউল হোসেন, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি জাকির হোসেন,হাকিমপুর সমাজ সেবা অফিসার মাসুদ রানা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদ রানা সহ আরো অনেকে।

৩ দিন ব্যাপী ভূমি সেবা মেলায় অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি আবেদন, খতিয়ান ও মৌজা ম্যাপ প্রাপ্তিসহ বিভিন্ন ভূমিসেবা সম্পর্কে তথ্য প্রদান করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *