Skip to content
👁 296 Views
ঢাকা : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা।১৭ মে রোববার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ কথা জানায়।
বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন , প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী , প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা .জাহেদ উর রহমান , সম্পাদক পরিষদের সভাপতি ও নিউএজ সম্পাদক নুরুল কবির , সাধারণ সম্পাদক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ , দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম , মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী , প্রথম আলো সম্পাদক মতিউর রহমান , দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদ , দৈনিক ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দিন , সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ এবং দৈনিক করতোয়া সম্পাদক মো . মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
এ সময় , প্রধানমন্ত্রী সাংবাদিকদের নিয়ে মধ্যাহ্ন ভোজ করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকে উপস্থিত ছিলেন।
📸 Photo Card Generate
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা
www.positivebdnews24.com
Post navigation