👁 167 Views

দিনাজপুর-৬ নিজ সংসদীয় এলাকায় : সমাজকল্যান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা: জাহিদ হোসেন

মোরশেদ মানিক : 

দিনাজপুর-৬ নিজ সংসদীয় এলাকায় সমাজকল্যান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা: জাহিদ হোসেন ১ দিনের সফরে আজ বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলায় কয়েকটি কর্মসূচীতে যোগ দেন। রাষ্ট্রীয় ভাবে মন্ত্রীর সফরসঙ্গী ছিলেন ব্যক্তিগত কর্মকর্তা গোলাম মোস্তফা রঞ্জু । জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা ও তোসাদ্দেক হোসেন তোছা, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি (ভার:) তরিকুল ইসলাম, সাধারন সম্পাদক(ভার:) ইকবাল হোসেন, দিনাজপুর-৬সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুস সাত্তার মিলন, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল ইসলাম মামুন, সাধারন সম্পাদক মঞ্জুর এলাহী রুবেল চৌধূরী, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর, সাধারন সম্পাদক রেজাউল করিম রেজু সহ নেতৃবৃন্দ অংশ নেন।
মন্ত্রী ডা: জাহিদ হোসেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি হাসনপুর নামক স্থানে দুর্ঘটনায় মৃত ৭ব্যক্তির পরিবারের সদস্যদের মাঝে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত চেক বিতরন করেন।
মন্ত্রী নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলায় “পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি এবং পলিশেডে উৎপাদিত ফসলের গুনগত মান রক্ষার কলাকৌশল “ বিষয়ক প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় ও প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন। এ সময় সংশ্লিষ্ট প্রধান দপ্তরের প্রধান ও উপ প্রধান প্রকৌশলী উপস্থিত ছিলেন।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রী ডা: জাহিদ হোসেন শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত আদিবাসী ১৭ টি পরিবার ও বিভিন্ন সময়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১১টি পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনাও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরন।
বিকেলে সমাজকল্যান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা: জাহিদ হোসেন এমপি সংসদীয় এলাকা থেকে দিনাজপুরের রওনা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *