👁 76 Views

দিনাজপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র আয়োজনে আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ ইউসুফ আলী, বিশেষ প্রতিনিধি : বেসরকারি উন্নয়ন সংস্থা আশা দিনাজপুর সদর জেলা এর আয়োজনে একদিনের আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

২৭ এপ্রিল-২০২৬ সোমবার দিনাজপুর শহরের বালুবাড়ি জেলা মৎস্য অধিদপ্তরের হলরুমে আয়োজিত আশার মৎস্য চাষী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা কেন্দ্রীয় কার্যালয়ের জয়েন ডিপুটি ডিরেক্টর সবুজ কুমার চৌধুরী।

আশা দিনাজপুর সদর জেলা এর সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ রুহুল সারোয়ার খান এর সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ তারিফুর রহমান সরকার, সহকারী পরিচালক (মৎস্য) পূরবী রানী রায়, আশা ডিস্ট্রিক্ট ম্যানেজার (ট্রেইনি) মোঃ শাহিন সরকার, সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক (কৃষি) মোঃ শামসুদ্দিন, আশা-দিনাজপুর সদর-১ ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ সাইফুর রহমান, আশা দিনাজপুর সদর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ দুলাল হকসহ আশার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উক্ত প্রশিক্ষণে আশা’র সদস্যগণ, নতুন উদ্যোক্তা সহ ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

দিনব্যাপী এ প্রশিক্ষণে আশা’র ঋণ কার্যক্রম ঋণ কার্যক্রম ব্যবস্থাপনা ও ভূমিকা,আশা’র মৎস্য চাষ কর্মসূচি বিষয় আলোচনা, পুকুর প্রস্তুতি ও পোনা মজুদ, মজুদ পরবর্তী ব্যবস্থাপনা খাঁচায় মাছচাষ, রোগ প্রতিরোধ-উত্তম মৎস্য চাষ অনুশীলন-মাছ চাষে নতুন প্রযুক্তি ও পদ্ধতি সহ বিভিন্ন বিষয়ের উপর অতিথীরা অতিথিরা প্রশিক্ষণ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *