👁 234 Views

হাকিমপুরে ফুয়েল কার্ড বিতরণ শুরু, ইউএনও কার্যালয়ে সংগ্রহ চলছে

গোলাম মোস্তাফিজার রহমান মিলন , বিশেষ প্রতিনিধি :

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় তালিকাভুক্ত আবেদনকারীদের মাঝে ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতকৃত এসব কার্ড ২৩ এপ্রিল থেকে সংশ্লিষ্ট আবেদনকারীদের মধ্যে বিতরণ করা হচ্ছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, খট্টামাধবপাড়া, বোয়ালদাড় ও আলীহাট ইউনিয়নের আবেদনকারীরা আজ থেকেই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কার্যালয় থেকে তাদের ফুয়েল কার্ড সংগ্রহ করতে পারবেন। অপরদিকে, হাকিমপুর পৌরসভার আবেদনকারীরা আগামীকাল থেকে পৌরসভা কার্যালয় থেকে ফুয়েল কার্ড গ্রহণ করতে পারবেন।

উপজেলা প্রশাসন আরও জানিয়েছে, কার্ড সংগ্রহের সময় আবেদনপত্রের একটি কপি সঙ্গে আনলে বিতরণ কার্যক্রম সহজ ও দ্রুত সম্পন্ন হবে। এছাড়া, হিলি ফিলিং স্টেশন থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার পেট্রোল বা অকটেন সরবরাহ করা হবে না বলেও জানানো হয়েছে।

যেসব ব্যক্তি এখনো ফুয়েল কার্ডের জন্য আবেদন করেননি, তারা অফিস চলাকালীন সময়ে আবেদন করতে পারবেন।

উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা জানান, জ্বালানি সরবরাহে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতেই এই ফুয়েল কার্ড ব্যবস্থা চালু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *