👁 196 Views

বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী: সাথে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান , মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা: জাহিদ হোসেন এমপি.,..

মোরশেদ মানিক :

বগুড়ার গাবতলী উপজেলায় ৯১১ জনের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

২০ এপ্রিল সোমবার দুপুরে উপজেলার বাগবাড়ীতে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে কার্ড বিতরণ করেন সরকারপ্রধান।

অনুষ্ঠানে বিএনপির দলীয় সঙ্গীতপ্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশপরিবেশন করা হয়। সময় দাঁড়িয়ে কণ্ঠ মেলান প্রধানমন্ত্রী তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এতে শামিল হন সমাজকল্যাণমন্ত্রী জেড এম জাহিদ হোসেন। সমর্থকরাও দাঁড়িয়ে কণ্ঠ মেলান।

নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমানের উন্নয়নে বিএনপি সরকারের নির্বাচনী অঙ্গীকার পূরণে গত ১০ মার্চ ঢাকায়ফ্যামিলি কার্ডবিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সরকারপ্রধান।

পরীক্ষামূলকভাবে আগামী জুন মাসের মধ্যে ১৪টি উপজেলায় ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এর আওতায় প্রতিটি পরিবার মাসে আড়াই হাজার টাকা করে পাবে।

পরিবারে মা অথবা নারী প্রধানের নামে এই কার্ড ইস্যু করবে সরকার। ২০৩০ সালের মধ্যে এই কার্ডকে সর্বজনীন সোশ্যাল আইডি কার্ডে রূপান্তর করা হবে।

প্রসংগত : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. ডা. জাহিদ হোসেন দিনাজপুর-৬ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য । তিনি এলাকায় ডা. এজেডএম জাহিদ হোসেন নামে অধিক পরিচিত। দিনাজপুর জেলার ( বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট ) ৪ উপজেলা নিয়ে দিনাজপুর-৬ আসন গঠিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *