👁 202 Views

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এমপির ভাষ্য : তৃণমূলের উদ্যোক্তাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ

মোরশেদ মানিক :

সমাজকল্যাণ এবং মহিলা শিশু বিষয়ক মন্ত্রী জেড এম জাহিদ হোসেন বলেছেন, তৃণমূল পর্যায়ের উদ্যোক্তাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাই বাংলাদেশের অর্থনীতিকে স্বনির্ভরতার দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে পারে।

১৩ এপ্রিল ঢাকার বেইলি রোডে বাংলাদেশ মহিলা সমিতিতেচয়নিকা নারী উদ্যোক্তা উৎসব ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বাংলাদেশ মহিলা সমিতির সাধারণ সম্পাদিকা তামান্না রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিখ্যাত ফ্যাশন আইকন ইউনেস্কো আর্টিস্ট ফর পিস বিবি রাসেল।

মন্ত্রী জাহিদ হোসেন বলেন, বর্তমান বৈশ্বিক অস্থিতিশীল সংকটপূর্ণ পরিস্থিতিতে স্বাবলম্বী হওয়াই একটি জাতির টিকে থাকার প্রধান শক্তি। ক্ষেত্রে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা খাতকে শক্তিশালী করার মাধ্যমে স্থানীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করাই টেকসই উন্নয়নের পথ।

নারী উদ্যোক্তাদের দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, নারী উদ্যোক্তারা কুটির শিল্প, কৃষিভিত্তিক ব্যবসা, ফ্যাশন, হস্তশিল্প খাদ্য প্রক্রিয়াজাতকরণসহ নানা খাতে যুক্ত হয়ে শুধু নিজেদের পরিবার নয়, স্থানীয় অর্থনীতি কর্মসংস্থানেও অবদান রাখছেন।

তিনি বলেন, তৃণমূল পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ এখনও সীমিত। তাই গ্রামীণ জনগোষ্ঠীকে দক্ষ করে তোলা এবং গ্রামীণ পণ্যের সহজ বাজারজাতকরণ নিশ্চিত করতে নারী উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

অনুষ্ঠানে নারী উদ্যোক্তাদের উদ্দেশে তিনি আরও বলেন, তাদের কার্যক্রম যেন শুধু শহরকেন্দ্রিক না হয়ে গ্রামীণ নারীদেরও অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার সুযোগ সৃষ্টি করে।

বিশেষ অতিথির বক্তব্যে বিবি রাসেল বলেন, বাংলাদেশের সাধারণ মানুষই তার অনুপ্রেরণার উৎস। দেশীয় ঐতিহ্য সংস্কৃতি ধরে রেখে কাজ করার মধ্য দিয়েই তিনি আন্তর্জাতিকভাবে সফলতা অর্জন করেছেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা লেডিস ক্লাবের সভাপতি আনিসা হক, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী এবং বাংলাদেশের পতাকাবাহী প্রথম বিশ্বজয়ী পরিব্রাজক নাজমুন নাহার।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উৎসবের স্বাক্ষর বোর্ড উদ্বোধন করেন এবং নারী উদ্যোক্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *