👁 343 Views

বিরামপুরে হেরিটেজ পরিবহনের চালকের অসাবধনায় মহাসড়কে প্রাণ গেল ২জনের; আহত-৬

বিশেষ প্রতিনিধি : 

বিরামপুরে চালকের অসাবধনায় মহাসড়কে প্রাণ গেল ২জনের; আহত হয়েছে জন। দিনাজপুরগোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর উপজেলার চন্ডিপুর এলাকায় সড়ক   দুর্ঘটনায় হয়েছে। বালুবাহী ট্রাক দাঁড়িয়েছিল, ২৯ মার্চ রবিবার ভোর টায় পিছন থেকে ঢাকাগামী স্লিপার কোচ হেরিটেজ পরিবহন ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। আহত বাস যাত্রীরা জানান, ড্রাইভার বেপরোয়া গাড়ী চালানোর কারনে দুর্ঘটনা ঘটে।

বিরামপুর থানার ওসি(তদন্ত) আতাউর রহমান জানান, দুর্ঘটনা কবলিত বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। লাশ দুটি আরটিএ করা হবে, মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পঞ্চগড় থেকে ঢাকাগামী হেরিটেজ ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই বাসের হেলপার এক যাত্রী নিহত হন। দুর্ঘটনায় বাস ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

নিহত ২জন হলেনমুন্সিগঞ্জের শ্রীনগরের মোশারফ হোসেন বাবু এবং দিনাজপুরের কাহারোল উপজেলার রাজিউল ইসলাম।

আহত ৬জনকে উদ্ধার করে বিরামপুর ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিরামপুর থানা পুলিশ, ফায়ার সার্ভিস এলাকাবাসীর সহযোগিতা নিয়ে দুঘটনায় ক্ষতিগ্রস্থ বাস থেকে যাত্রীদের মালমাল সহ উদ্ধার করে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেন।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে পুলিশ এসে যানযট নিরসন করে পরিস্থিতি স্বাভাবিক করে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *