
মোরশেদ মানিক :
দিনাজপুর-৬ আসনের এমপি, সমাজকল্যান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা.এজেডএম জাহিদ হোসেন ২ দিনের ঈদের ছুটিতে মতিহারায় নিজবাড়ীতে এসেছেন তার সহধর্মিণী ডা. শরীফা করিম স্বর্ণা। ডা. এজেডএম জাহিদ হোসেন নিজ বাড়ীতে রোগী দেখে ও দলীয় নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে ব্যস্ত সময় পার করেছেন। আর তার সহধর্মিণী ডা. শরীফা করিম স্বর্ণা জনসংযোগে ছুটে গেছেন শিশুদের খেলার মাঠে, শয্যাগত অসহায় রোগীর খোজে ও উন্নয়ন কাজগুলো কেমন হচ্ছে তা দেখতে। ২৩ মার্চ রাতে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেন; বিদায় বেলা এক আনন্দঘন পরিবেশ বিরাজ করে স্বল্প সময়ে আবারও সকলের সাথে দেখা হবে; এমপি জাহিদ হোসেনের এই কথায়।
ডা.এজেডএম জাহিদ হোসেন এমপি দলীয় নেতা-কর্মী ও ভোটারদের সাথে আতিথেয়তাসহ শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ২দিনই সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিরামহীন ভাবে রোগী দেখেছেন। নাওয়া-খাওয়া বাদ দিয়ে অসুস্থদের সুস্থ্য করার জন্য ডা. এজেডএম জাহিদ হোসেন এমপির এই আন্তরিকতাকে শিক্ষনীয় হিসেবে দেখে অনেক রাজনীতিবিদ বলেছেন জনকল্যানে তাদেরও আরো সক্রিয় হতে হবে।


