মোরশেদ মানিক :
মুমুর্ষ এক নারী রোগীর বাড়ীতে গিয়ে চিকিৎসা সেবা দিলেন দিনাজপুর ৬ আসনের এমপি , সমাজকল্যান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনের সহধর্মিণী ডা. শরীফা করিম স্বর্ণা। ২৩ মার্চ সোমবার নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের রঞ্জয়পুর গ্রামে অসহায় মুমুর্ষ রোগীনীর খোজ পেয়ে তার কাছে গিয়ে চিকিৎসা প্রদান করেন। এছাড়াও উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজে চিকিৎসার সার্বিক ব্যবস্থা করেন। তিনি তাৎক্ষনিক রোগীনীকে আর্থিক অনুদান প্রদান করেন।
মন্ত্রী ও এমপি জাহিদ হোসেনের সহধর্মিণী ডা. শরীফা করিম স্বর্ণা নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নধীন ভাদুরিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ড্রেন-কালর্ভাট নির্মান কাজের পরিদর্শন করেন। ডা. শরীফা করিম স্বর্ণা বলেন, জনগনের কাছে দেয়া প্রতিশ্রুতি সমূহে বাস্তবায়নে আপনাদের প্রিয় মানুষ ডা. এজেডএম জাহিদ হোসেন নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এ কাজে পরিবারের পক্ষ থেকে জনকল্যানে আমাদের প্রচেষ্ঠা অব্যাহত থাকবে। জনগনের ভালবাসা যাতে অব্যাহত থাকে যে বিষয়ে পারিবারিক ভাবে প্রচেষ্ঠা অব্যাহত থাকবে। ডা. শরীফা করিম স্বর্ণা জাতীয় সংসদ সদস্য নির্বাচনে দিনাজপুর-৬ ডা. এজেডএম জাহিদ হোসেনকে নির্বাচিত করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ডা. শরীফা করিম স্বর্ণা জনসংযোগ করার সময় নারী-পুরুষ সকলেই তার সাথে কুশল ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।