দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অভিযানে হরিপুর সীমান্তে মাদকসহ ১ লাখ ২৩ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
22 Nov 2026
12:02 PM
রাজু বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে অপরাধী চক্রের অবৈধ কর্মকা- প্রতিহত করতে বদ্ধপরিকর বিজিবি।
গত শনিবার ২১ নভেম্বর ২০২৬ ইং তারিখে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ মশালগাঁও বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিষেশ অভিযান পরিচালনা করে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাধীন সীমান্তবর্তী এলাকা হতে ১২০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৯০টি মোবাইল মাউথ স্পিকার, ৯০টি মোবাইল নেটওয়ার্ক আইসি এবং ৯০টি মোবাইল চার্জার পিন উদ্ধার করা হয়।
বিজিবির তথ্য মতে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্যের সর্বমোট সিজার মূল্য ১,২৩,০০০/- (এক লক্ষ তেইশ হাজার) টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এসব অবৈধ কর্মকা-ের সঙ্গে জড়িত চোরাচালানি চক্রের সদস্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্য প্রবেশের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। অপরাধী চক্র যত কৌশলই অবলম্বন করুক না কেন, তাদের অপতৎপরতা রোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে আমাদের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”