শিশু বা নারী নির্যাতনকারী যেই হোক, সে সমাজের একটা শত্রু। তাদের কোনো অবস্থাতেই প্রশ্রয় দেওয়া যাবে না : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা: জাহিদ হোসেন
শিশু বা নারী নির্যাতনকারী যেই হোক, সে সমাজের একটা শত্রু। তাদের কোনো অবস্থাতেই প্রশ্রয় দেওয়া যাবে না : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা: জাহিদ হোসেন
গোলাম মোস্তাফিজার রহমান মিলন , বিশেষ প্রতিনিধি:
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা: এজেড এম জাহিদ হোসেন বলেন, কোন ধরনের শিশু বা নারী নির্যাতনকারীকে প্রশ্রয় দেওয়া যাবে না। শিশু বা নারী নির্যাতনকারী যেই হোক, সে সমাজের একটা শত্রু। তাদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া যাবে না।
বৃহস্পতিবার সকাল ১১ টায় হাকিমপুর উপজেলা পরিষদ মিলনায়তনে দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শিশু বা নারী নির্যাতনের বিষয় বর্তমান সরকার এই ব্যাপারে অত্যন্ত কঠোরভাবে আছে এবং আইন প্রয়োগকারী সংস্থা ঈদের পরে মাদক, শিশু, নারী নির্যাতন ও ইভটিজিংকারীদের ব্যাপারে কোনো ধরনের ছাড় দিবেনা।
আরো বলেন, ঘূর্ণিঝড়ে ফসল নষ্ট হয়েছে এবং শিলা বৃষ্টিতে বাড়িঘর ক্ষতি গ্রস্থদের সাধ্য অনুযায়ী সহযোগিতা আশ্বাস দেন। বর্তমান সরকার আপনাদের পাশে সবসময় আছে।
পরে ৪০০টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল ও ১০ জন শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ করা হয়।
শিশু বা নারী নির্যাতনকারী যেই হোক, সে সমাজের একটা শত্রু। তাদের কোনো অবস্থাতেই প্রশ্রয় দেওয়া যাবে না : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা: জাহিদ হোসেন