👁 172 Views

দিনাজপুরের কাহারোলে মোবাইল কোর্ট পরিচালনায় ৭ জনের জরিমানা আদায়

​রোস্তম আলী কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের কাহারোল উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা, ঔষধ ও কসমেটিকস, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ, হোটেল ও রেস্তোরা নিয়ন্ত্রণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের অপরাধে ৭ জনকে অর্থদণ্ড প্রদান করেন কাহারোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।

রবিবার ১০ মে ২০২৬ পরিচালিত এই অভিযানে উপজেলার সাইনগর গ্রামের ফেরদৌস ইসলামের ছেলে মো. রবিউল ইসলাম (১৯) কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়াও বিভিন্ন অপরাধের দায়ে উপজেলার নয়াবাদ গ্রামের শরিফ উদ্দিনের ছেলে ফেরদৌস আলী (৩৮), পূর্ব শাদিপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মনোয়ার হোসেন (২৬), গড়নর পুর গ্রামের হেমন্ত রায়ের ছেলে রতন রায় (৫৫), একরামুল হকের ছেলে মনিরুজ্জামান (৩০), ইটুয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে আবু সাঈদ (২৭) এবং দিনাজপুর সদরের কালিকাপুর গ্রামের মোখলেসুর রহমানের ছেলে আতাউর রহমান(৩৫) কে পৃথক পৃথক পরিমাণে আর্থিক জরিমানা এবং কঠোর সতর্ক বার্তা প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ইসতিয়াক আহমেদ।

এ সময় স্থানীয় থানা পুলিশের সহায়তায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *