
গোলাম মোস্তাফিজার রহমান মিলন, বিশেষ প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ীতে ১২ বছরে র এক শিশু প্রতিবেশী বৃদ্ধের হা তে ধর্ষণের শিকার হয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা হয়েছে।বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই অভিযুক্ ত মোঃ নুরুল ইসলাম দয়াল (৬৫) এ লাকা ছেড়ে পালিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে ৮ মে শুক্রবার ২০২৬ তারিখে ফুলবাড়ী থানায় একটি লিখিত এজাহার দায়ে র করেছেন।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত নুরুল ইসলাম দয়া ল উপজেলার মালিপাড়া গ্রামের মৃত ইউসুফ উদ্দিনের ছেলে। ভুক্তভোগী শিশুটি তার মামার বাড়িতে থা কার সুবাদে প্রতিবেশী দয়াল সেখানে যাতায়াত করত। অভিযোগ রয়েছে, যাতায়াতের ফলে শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থা পনে বাধ্য করে সে। সর্বশেষ গত ৫ মে ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানি ক ৫:৪৫ মিনিটে শিবনগর ইউনিয়নের মালিপাড়া গ্রামের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ঘটনা টি কাউকে না জানানোর জন্য শিশু টিকে প্রাণনাশের হুমকিও দেওয়া হ য়।
খোঁজ নিয়ে জানা গেছে, শিশুটির জন্ম তারিখ ২৬ মে ২০১৪। সে হিসে বে তার বয়স ১২ বছরের কিছু বেশি। কণ্যা শিশুটির বাবা একজন শারীরিক প্রতিবন্ধী এবং পেশায় ভিক্ষুক। মা মিল চাতালে ধান-ভুট্টা শুকানোর কাজ করেন। অত্যন্ত দরিদ্র ও অসহায় এই পরিবারের শিশুটি কে একা পেয়ে দীর্ঘদিন ধরে এই পা শবিক নির্যাতন চালানো হয়েছে।
গোপন সূত্রে জানা গেছে, ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে ভুক্তভোগির পরিবারকে মামলা না করতে এবং গর্ভপাত করানোর জন্য স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি চাপ প্রয়োগ করে আসছিল। বিষয়টি অর্থের বিনিময়ে স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টাও চলে। তবে অপরা ধের গুরুত্ব বিবেচনা করে শিশুটি র পরিবার আইনি লড়াইয়ের সিদ্ধান্ত নেয়। স্থানীয় সচেতন মহল মনে ক রেন, অর্থের বিনিময়ে এমন জঘন্য অপরাধের আপস হলে সমাজে অপরাধ প্রবণতা আরও বাড়বে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আঃ লতিফ শাহ জা নিয়েছেন, ভুক্তভোগী পরিবার এজাহার জমা দিয়েছেন এবং আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে আম লে নিয়েছি। এজাহারে তিনজনকে সা ক্ষী করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ভুক্তভোগীর ডাক্তারি পরী ক্ষাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।