বিশেষ প্রতিনিধি : মহান মে দিবস এবং পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে ১মে শুক্রবার দিনাজপুর জেলা প্রশাসন ,আঞ্চলিক শ্রম দপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। উক্ত কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। দিনাজপুর ইনস্টিটিউট চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ রিয়াজ উদ্দিন। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় মিলিত হয়।সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর সহ জেলার বিভিন্নশ্রমিকসংগঠনেরসদস্যরাতাদেরনিজনিজব্যানারওবাদ্যযন্ত্রনিয়েরেলিতেঅংশনেন।