প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ২:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২৬, ৫:৩১ পি.এম
দিনাজপুর জেলা প্রশাসন,আঞ্চলিক শ্রম দপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর আয়োজনে মহান মে দিবস পালিত
![]()
বিশেষ প্রতিনিধি : মহান মে দিবস এবং পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে ১মে শুক্রবার দিনাজপুর জেলা প্রশাসন ,আঞ্চলিক শ্রম দপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। উক্ত কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। দিনাজপুর ইনস্টিটিউট চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ রিয়াজ উদ্দিন। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় মিলিত হয়।সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর সহ জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা তাদের নিজ নিজ ব্যানার ও বাদ্যযন্ত্র নিয়ে রেলিতে অংশ নেন।
শ্রমিক দিবসে এবারের প্রতিপাদ্য বিষয়"সুস্থ শ্রমিক, কর্মঠ হাত-আসবে এবার নব প্রভাত" আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক শ্রম দপ্তর দিনাজপুর এর উপ-পরিচালক মোঃ ওসমান গনি। উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আসিফ ফেরদৌস, দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু বকর ছিদ্দীক। শ্রমিক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন ২৮টি শ্রমিক সংগঠনের কয়েকজন।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.