
বিশেষ প্রতিনিধি :
বিরামপুরে চালকের অসাবধনায় মহাসড়কে প্রাণ গেল ২জনের; আহত হয়েছে ৬ জন। দিনাজপুর–গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর উপজেলার চন্ডিপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় হয়েছে। বালুবাহী ট্রাক দাঁড়িয়েছিল, ২৯ মার্চ রবিবার ভোর ৫ টায় পিছন থেকে ঢাকাগামী স্লিপার কোচ হেরিটেজ পরিবহন ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। আহত বাস যাত্রীরা জানান, ড্রাইভার বেপরোয়া গাড়ী চালানোর কারনে এ দুর্ঘটনা ঘটে।
বিরামপুর থানার ওসি(তদন্ত) আতাউর রহমান জানান, দুর্ঘটনা কবলিত বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। লাশ দুটি আরটিএ করা হবে, মামলার প্রস্তুতি চলছে।
