👁 464 Views

দিনাজপুর-৬ আসনে ডা.জাহিদ হোসেন ও তার সহধর্মিণী ডা. শরীফা করিম ব্যস্ত সময় পার করলেন ঈদের ছুটিতে

মোরশেদ মানিক :

দিনাজপুর-৬ আসনের এমপি, সমাজকল্যান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা.এজেডএম জাহিদ হোসেন ২ দিনের ঈদের ছুটিতে মতিহারায় নিজবাড়ীতে এসেছেন তার সহধর্মিণী  ডা. শরীফা করিম স্বর্ণা। ডা. এজেডএম জাহিদ হোসেন নিজ বাড়ীতে রোগী দেখে ও দলীয় নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে ব্যস্ত সময় পার করেছেন। আর তার সহধর্মিণী ডা. শরীফা করিম স্বর্ণা জনসংযোগে ছুটে গেছেন শিশুদের খেলার মাঠে, শয্যাগত অসহায় রোগীর খোজে ও  উন্নয়ন কাজগুলো কেমন হচ্ছে তা দেখতে। ২৩ মার্চ রাতে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেন; বিদায় বেলা এক আনন্দঘন পরিবেশ বিরাজ করে স্বল্প সময়ে আবারও সকলের সাথে দেখা হবে; এমপি জাহিদ হোসেনের এই কথায়।

ডা.এজেডএম জাহিদ হোসেন এমপি দলীয় নেতা-কর্মী ও ভোটারদের সাথে আতিথেয়তাসহ শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ২দিনই সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিরামহীন ভাবে রোগী দেখেছেন। নাওয়া-খাওয়া বাদ দিয়ে অসুস্থদের সুস্থ্য করার জন্য ডা. এজেডএম জাহিদ হোসেন এমপির এই আন্তরিকতাকে শিক্ষনীয় হিসেবে দেখে অনেক রাজনীতিবিদ বলেছেন জনকল্যানে তাদেরও আরো সক্রিয় হতে হবে।

ডা.এজেডএম জাহিদ হোসেনের সহধর্মিণী ডা. শরীফা করিম স্বর্ণা ছুটে গেছেন সংসদীয় আসনের খেলার মাঠে, শয্যাগত অসহায় রোগীর খোজে ও উন্নয়ন কাজগুলো কেমন হচ্ছে তা দেখতে , এসময় তার সাথে ছিলেন ভাগ্না নূর মোহাম্মদ গোলাম কিবরিয়া। ২দিনের ঈদের ছুটিতে শ্বশুড় বাড়ী এলাকায় লোকজনের খোজ নিতে পাড়ায় পাড়ায় জনসংযোগ করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। তিনি শিশুদের খেলার মাঠে গিয়ে তাদের উৎসাহিত করেন ও অনুদান দেন এবং শিক্ষা ও ক্রীড়া উন্নয়নে সহায়ক ভূমিকা পালনের বিষয়ে আশ্বাস্থ করেন। ডা. শরীফা করিম স্বর্ণা অসহায় রোগীদের কাছে গিয়ে চিকিৎসা সেবা, উন্নত চিকিৎসার ব্যবস্থা ও আর্থিক সহযোগিতা প্রদান করেন।

বিরামপুর উপজেলার সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান উম্মে কুলসুম বানু বলেন- নারী জাগরনের মহিয়সী নারী বেগম রোকেয়া, এটা ইতিহাস। একাবিংশ শতাব্দীতে দিনাজপুর-৬ আসনের নারী জাগরনের মহীয়সী নারী হিসেবে ডা. শরীফা করিম স্বর্ণা সবখানেই প্রসংসিত হচ্ছেন। নারী ও শিশুদের কল্যানে ডা. এজেডএম জাহিদ হোসেনের সহধর্মিণী ডা. শরীফা করিম স্বর্ণা  তার স্বপ্নগুলো বাস্তবায়নে কাজ শুরু করেছেন। অনেক নারী সমাজসেবী ইতোমধ্যেই নারী ও শিশুদের উন্নয়নে ডা. শরীফা করিম স্বর্ণার সাথে যুক্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *