👁 558 Views

হাকিমপুর প্রেস ক্লাবের উদ্যােগে ইফতার ও দোয়া মাহফিল

বিশেষ প্রতিনিধি :
দিনাজপুরের হাকিমপুর প্রেসক্লাবের উদ্যােগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্রেসক্লাবে এর আয়োজন করা হয়। হাকিমপুর প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুরাদ ইমাম কবিরের সঞ্চালনায় আলোচনা সভা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর থানা ওসি জাকির হোসেন । এছাড়াও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, সিনিয়র সহ-সভাপতি শাহীনুর ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক হযরত আলী সরদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন মন্ডল ও আজিজার রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, হাকিমপুর জামায়াতে আমির আমিনুল ইসলামসহ স্থানীয় সুধিবৃন্দ, দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরামের আহবায়ক মোরশেদ মানিক, দিনাজপুর সাংবাদিক কল্যান ট্রাস্টের সভাপতি আকরাম হোসেন সহ গনমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন।
ইফতারপূর্ব দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হিলি আজিজিয়া আনোয়ারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা শামসুল হুদা খান দোয়া মাহফিল পরিচালনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *